কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) কুড়িগ্রাম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কুড়িগ্রাম সদর উপজেলার পানিরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ৩-২ গোলে উলিপুর উপজেলার ধরনিবাড়ি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রাজারহাট উপজেলার পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফুলবাড়ি উপজেলার চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় ৯ উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল অংশ নিয়েছিল।

Share Button