হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের অন্তগর্ত ঐতিহ্য শিবরাম পাবলিক স্কুলের শ্রেনী পাঠদান উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় ঐতিহ্য শিবরাম পাবলিক স্কুল হলরুম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেধা বিকাশে মেধা তৈরিতে মেধা মূল্যায়নে এই স্লোগান কে সামনে রেখে শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় বলে জানান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক তিতাস আলম।
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন পারভেজ এর সঞ্চালনায় ঐতিহ্য শিবরাম পাবলিক স্কুলের উপাধক্ষ্য রেফাজ রাঙ্গা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন কোমল শিশু শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বিদ্যালয়টি সাহসী ভুমিকা রাখবে। এই সরকারের আমলে দেশের শিক্ষাখাতের যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোনোদিন হয়নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, আহবায়ক সিটি প্রেসক্লাব রংপুরের এ কে এম মঈনুল হক, আলহাজ্ব গোলাম মওলা সমাজসেবক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল,নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুলুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
