নয়া খবর রিপোর্ট:
প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন-ঢাকা’র উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী আবুল কালাম আজাদ, মাহমুদুল হক, সুরুজ মিয়া, সোহেল রানা, মালয়েশিয়া প্রবাসী তোফায়েল, কুয়েত প্রবাসী ইউসুফ, রবিউল হক, দুবাই প্রবাসী সবুজ, মোসলেম, বাহরাইন প্রবাসী রাজখান হাবিবুল হক, নিউলাইফ গ্লোবালের এসএম নুরুল আমিনের অর্থায়নে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক দাদন হাওলাদারের পরিচালনায় উপজেলার রাবাইতারী গ্রামে শীতার্ত ২শ পরিবারের মাঝে সোমবার এসব কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনটি।

এ সময় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক এসএমএস মিথুন, কানিজ ফাতিমা, সুজন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক ও হাফেজ মো. শফিকুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন প্রমুখ।
