হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শীতার্ত ছিন্নমুল মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছে মানবতার কল্যান ফাউন্ডেশন রংপুর অঞ্চল।
শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ড. সাফিয়া খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবতার কল্যান ফাউন্ডেশন রংপুর বিভাগের সভাপতি প্রকৌশলী (অবসর) দেলোয়ার হোসেন রংপুরী, বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. নাজিরা পারভিন, লালমনিরহাট জেলা সভাপতি মনিরুজ্জামান শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মালেকুল ইসলাম কেচু, ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গ্রীজা চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আজিম মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় প্রমুখ।
