কচাকাটায় “শিকড়ের টানে” সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় “শিকড়ের টানে” সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করার মানসিকতা এবং একটু ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে সোমবার কচাকাটা হাইস্কুল ক্যাম্পাসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সমায় উপস্থিত ছিলেন কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন,সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লাভলু বিএসসি,কোষাধ্যক্ষ জোসেন আলী, শিক্ষক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক ও কবি আব্দুস ছালাম, কচাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাহিমুল ইসলাম প্রমুখ।

Share Button