উলিপুর প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

জেলার উলিপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন, সংগঠনের সভাপতি আবু সাঈদ সরকার ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অধ্যাপক এম এ মতিন এমপি, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়িসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাথীর্, সূধিজন ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সংগঠনের সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, অধ্যাপক এম এ মতিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোকসজ্জা ও আতশবাজি, গুণীজন সম্মাননা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share Button