শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর গঙ্গানগর ইছাখালীতে নির্মাণ শেষ পর্যায়ে গাজী সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী এবিএম তাজুল ইসলাম এমপি। সোমবার সকালে উপজেলার গঙ্গানগর এলাকায় এ সেতু পরিদর্শনকালে সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, এলজিআরডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি)তরিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌস আলম নিলা,
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুর হাসান , কেন্দ্রীয় হর্কাসলীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমাস ভূঁইয়া, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন ভুঁইয়া , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার , উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি শেখ মাসুদ ভুঁইয়া, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, ওমর ফারুক মেম্বার প্রমুখ । পরিদর্শনকালে জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেন,দেশেক উন্নীত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়ন যাত্রা কেউ দমিয়ে রাখতে পারবেনা। তিনি আরো বলেন, স্থানীয় সরকারের প্রতিটি উন্নয়ন কাজ পরিদর্শন করে থাকি। এতে কোন অনিয়ম হলে ব্যবস্থাও নেই।
এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব ব্যাংকের পরিকল্পণানুযায়ী ঢাকাকে পূর্ব দিকে বাড়াতে হবে। সে লক্ষ্যে রূপগঞ্জ ঢাকার পূর্বদিকে অবস্থান করায় এ অঞ্চলে আরো উন্নয়ন দরকার। তাই রাজধানীর সঙ্গে যোগাযোগে মন্ত্রীর কাছে নগরপাড়া ব্রিজের বাস্তবায়নের দাবী করেন তিনি।
এ সময় মন্ত্রী ইউসুফগঞ্জ পাতিরা-বালু ব্রিজ ও বীর প্রতীক গাজী শীতলক্ষ্যা সেতু পরিদর্শন করেন। পরে তারাবো পৌর সভার বিভিন্ন উন্নয়ন কর্মকর্ম ঘুরে দেখেন।
