এস আই নাজিম উদ্দিনের বদলিতে জনমনে রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ৬ জন উপ পরিদর্শক ও ৭ জন সহকারী উপ পরিদর্শকসহ ১৩ জনকে অন্যত্র বদলী করা হয়েছে।যা রূপগঞ্জ থানায় প্রথমবারের মত একসঙ্গে এসআই ও এএসআই’র বদলির ঘটনা। বদলির ঘটনার প্রেক্ষিতে রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপ-পরিদর্শক এস আই নাজিম উদ্দিনের ভূমিকা ছিল অন্যতম। নাজিম উদ্দিনের বদলি হওয়ায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে সন্ত্রাসী,ভূমিদস্যু,ডাকাত এলাকায় আবার মাথা তুলে দাড়াতে শুরু করবে। তাই রূপগঞ্জের সাধারণ জনগনের মধ্যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।

সরেজমিনে জনগনের প্রতিক্রিয়ায় রূপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ জাহেদ আলী জানান,এস আই নাজিম উদ্দিন ডাকাত, অবৈধ মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের কাছে এক আতঙ্কের নাম ছিলো এস আই নাজিম উদ্দিন। এলাকায় প্রচলিত ছিলো বাঘে ধরলে ছারে কিন্তু এস আই নাজিম উদ্দিন ধরলে ছারেনা। এস আই নাজিম উদ্দিন আলোচিত রং মিস্ত্রি লিটন হত্যা,অটোরিকশা চালক মাওলা হত্যা, এসিআই গ্রুপে ৯০ লাখ টাকার মামলা উদ্ধার, রূপসী থেকে চুরি হওয়া ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল সহ মোট সারেএগার লখার টাকার চুরিকৃত মালামাল সহ তিনজন গ্রেফতার করে, আলোচিত কায়েতপাড়া ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যার মামলার আসামীদের গ্রেফতার সহ রূপগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রেখেছেন । এছাড়া রূপগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে ও এস আই নাজিম সাহায্য সহযোগীতা করে থাকতেন। আইসিটি মামলা, নারী ও শিশু মামলার দায়িত্ব পালনে রূপগঞ্জ ও দেশবাসীকে বেশ কয়েকবার চমক উপহার দিয়েছেন এস আই নাজিম । দ্রুত সময়ে আইসিটি ও নারী শিশু অপরাধের তথ্য বের করে আনার জন্য তিনি ছিলেন সবচেয়ে এগিয়ে।
ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জের পরপর ছয়বার শ্রেষ্ঠ তদন্ত কর্মকতা নির্বাচিত হন এস আই নাজিম উদ্দিন। রূপগঞ্জ থানার ক্লু-লেস হত্যা মামলা তদন্ত করে রহস্য উদঘাটন ও মামলার মূল আসামি গ্রেফতার করে তিনি তার পেশাগত দক্ষতার পরিচয় দেন । ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসাবে একাধিকবার পুরুষ্কিত হন এস আই নামিজ উদ্দিন।

বুধাবার নারায়নগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলীর আদেশ দেয়া হয়। বদলীপ্রাপ্ত উপ-পরিদর্শকরা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই নাজিম উদ্দিন, এস আই শাহজাহান, এস আই শামিম,এস আই ,সজল,এস আই খাইরুল, এস আই হাবিব। বলদিকৃত সহ উপপরিদর্শকরা হলেন এএস আই জহিরুল ইসলাম, এ এস আই ইমরুল, এ এস আই মোস্তাক, এ এস আই আশরাফ, এ এস আই হাবিব, এ এস আই মাহাবুব, এ এস আই নুরআলম।

Share Button