রংপুরে তীব্রশীতে আগুন পোহাতে গিয়ে দুইজনের মৃত্যু

রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে তীব্রশীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত সাদিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ ও আলম একই জেলার সাদুল্ল্যাপুরের বাসিন্দা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান এম এ হামিদ পলাশ জানান, সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে ১৯ ডিসেম্বর ও আলম ২১ ডিসেম্বর রমেকে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তারা মারা যান।

তিনি আরো জানান, হাসপাতালে আরো ১৩ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন।

Share Button