ফুলবাড়ীতে নানা আয়োজনে সেবা পক্ষ পালিত

নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেবা পক্ষ/১৯ উপলক্ষ্যে বড়ভিটার চর বড়লই গ্রামে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র, সেলাই মেশিন, ধানবীজ বিতরণ ও স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শুক্রবার(১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় চর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি অাবুল হাসেম বাদন, কুড়িগ্রাম জেলা সভাপতি ইয়াসিন অালী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য ডা: মো: শাহাজান সিরাজ, রানা মিয়া, অারিফুল ইসলাম, অাশরাফুল অালম,সেকেন্দার অালী, মফিজুল ইসলাম প্রমুখ।

Share Button