স্বপন দাস বিজয়,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর বিডিয়ারের পুকুরপাড় থেকে রিক্সা চালক আবু কালাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের নগন বানিয়াদী গ্রামে রুস্তম আলীর ছেলে।
আবু কালামের স্ত্রী জানায়, গত ১২ ডিসেম্বর রাতে একই এলাকার দুলাল ডাকাতের ছেলে সাইদুর কে ডেকে নিয়ে যাওয়ার পর নিঁখোজ হয় আবু কালাম ।
পরের দিন সাইদুর কে জিঙ্গাস করলে সে জানায় ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।পরিবার জানায় যে আবু কালাম কে ডেকে নিয়ে গেছে
,সেই তাকে খুন করেছে।খোঁজ নিয়ে জানা যায়,সে মাদক সেবী ও মাদক ব্যবসার সাখে জড়িত ছিল বলে জানা যায়।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হয়।
