চট্টগ্রামে ২ দিনব্যাপী বিবিআইএন ইয়ুথ কনক্লেভ অনুষ্ঠিত

নয়া খবর রিপোর্টঃ

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ২ দিনের বিবিএইএন ইয়ুথ কনক্লেভ শেষে সোমবার পর্দা নামলো বিবিএইএন ইয়ুথ কনক্লেভ ২০১৯-এর!

গত ৮-৯ ডিসেম্বর ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার, বাংলাদেশ; ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার, নেপাল ও সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম এর আয়োজনে নগরীর এশিয়ান এসআর হোটেলের বেনকিউট হলে আয়োজিত বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের তরুণদের নিয়ে ‘বিবিএইএন ইয়ুথ কনক্লেভ ২০১৯’ -এর উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপালের ১ নং প্রদেশের সংসদ সদস্য উমিতা বিকে, পাওয়াদুম্মা রুরাল মিউনিসিপালিটি মেয়র কিরণ রায় ও ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার, নেপাল এর সভাপতি অরুণ খড়কা।

প্রধান অতিথি বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালি প্রতিনিধিদের প্রকৃতির অপার সম্ভার বন্দর নগরী চট্টগ্রামে স্বাগত জানান।

ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক ও কনক্লেভ এর চেয়ারম্যান জনাব আছিফুর রহমান শাহীন এর সভাপতিত্ব ও ডমিনিকা জিজুস এর সঞ্চালনায় সম্মেলনে বক্তারা চার দেশের তরুণদের একত্রিত করে তরুণদ নেতৃত্বে পলিসি তৈরিসহ এতদ অঞ্চলের তরুনদের নিয়ে শক্তিশালী জোট গঠন করে বৈশ্বিক সমস্যা সমাধান এর গুণাবলি অর্জন; চার দেশের পর্যটন সম্ভাবনাতে তরুনদের সম্পৃক্তকরন;
বিশেষ বিশেষ পর্যটন এলাকায় তরুনদের নিয়ে সভা সমাবেশ এর মাধ্যমে ট্যুরিজমকে উৎসাহিতকরন;
এবং চার দেশের তরুনদের সম্পর্কে নিজ নিজ অবস্থান থেকে অবহিত করা এবং নিজ নিজ দেশে বিদ্যমান সামাজিক সমস্যা সহ সকল সমস্যা মোকাবেলায় তরুনদের অংশগ্রহণকে উদ্বুদ্ধকরণে জোড় দেন!

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন সেশনে সাসটেইনঅ্যাইবল মিলিনিয়াম ডেভেলভমেন্ট গোল(এসডিজি), ক্লাইমেট চেইঞ্জ ও বিশ্ব উষ্ণনায়ন, পর্যটন, উদোগক্তা ও ইনভেস্টম্যান্ট এবং পলিসি তৈরিতে তরুণদের অংশীদার, তরুণ নেতৃত্ব বিকাশ ও সৃষ্টিশীল চিন্তা-ভাবনার সম্মুখ ধারনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে দক্ষিণ এশিয়ার আট দেশের তরুণদের নিয়ে আগামী বছর ১৬-১৭ জুলাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে সাউথ এশিয়ান ইয়ুথ কনফারেন্স -২০২০ এর ঘোষণা দেয়া হয়!

সম্মেলনের শেষ পর্বে কালচারাল একচেঞ্জ সেশনে চার দেশের তরুণদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়!

এছাড়া ওই সম্মেলনে স্ব স্ব ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য বাংলাদেশ থেকে-রাইহান কবির রনো, নাঈমুল ইসলাম, ফজলে এলাহী আকবর, মো. হাসান শাহরিয়ার রিজভী, সাদেক আহমেদ সৈকত, ভুটান থেকে সুনাম দর্জি, ইন্ডিয়া থেকে বানী মন্ডল, নেপাল থেকে উমিতা বিকে, প্রেম কুমার রায়, ও কিরণ রায়কে বিবিআইএন ইয়ুথ আইকন এওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়। ওই সম্মেলনে চারটি দেশের প্রায় ১০০ জন ইয়ুথ আইকন তরুণ-তরুণী, স্বেচ্চাসেবী, কর্মজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

পরিশেষে সম্মেলনে অংশগ্রহণকারি সবাইকে সম্মাননা স্মারক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Share Button