ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে শাহজাহান সিরাজ সভাপতি ও নুরুন্নবী চৌধুরী খোকন সাধারণ সম্পাদক পদে পূর্ন র্নিবাচিত হয়েছেন।
রোববার উপজেলা মুক্ত মঞ্চে উপস্থিত দশ ইউনিয়নের ৩৯২ জন কাউন্সিলরের কন্ঠ ভোটের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আলহাজ¦ ইসলামুল হক, মোহাম্মদ আলী মুকুল ও সাধারণ সম্পাদক পদে আবদুর রউফ মোল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা। জাফর আলী (সাবেক এমপি) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা ও চেয়ারম্যান জেলা পরিষদের উপস্থিতিতে কাউন্সিলর কার্যক্রম উদ্বোধন করেন। জেলার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মন্ডল, চাষী আবদুল করিম,আব্রাহাম লিংকন, ছানালাল বকসী (সম্পাদক, দৈনিক কুড়িগ্রাম খবর), রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
