গাজীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক প্রদর্শন

পুনম শাহরীয়ার ঋতুঃ

গাজীপুর মহানগরের ২২নং ওয়ার্ডে এস, এস, এম আইডিয়াল স্কুলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা ও সচেতন মূলক নাটক প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন আতিকুর রহমান, মেট্রো সদর থানার এ,স আই, মনিরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র,এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিল্লাল মাস্টার, নুরুন্নবী, সোহেল আরমান, ইজাদুর, মফিজুল, শামিম সহ এলাকার সর্বস্তরের জনগণ পরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারী কে তার সঠিক সম্মাম দিতে হবে নারীকে কোন প্রকার নির্যাতন করা যাবে না বর্তমান সরকার নারীদের সকল দিক দিয়ে সমান অধিকার দিয়েছে নারী পুরুষ এক সাথে টাকা আয় করছে তাই নারী ও শিশুরা কোন প্রকার পারিবারিক নির্যাতনের শিকার যেন না হয় সেদিকে সকল কে সজাগ থাকতে হবে তা ছাড়া কেউ যদি নির্যাতনের শিকার হন তাহলে সরকারের হটলাইন ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা নিবেন, পরে হ্যালো প্লাস প্রকল্প এর নিত্য শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে উপস্থাপন করেন

Share Button