লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদে কমিটিতে গুরুত্বপূর্ন পদ পেতে এখন লবিং তদ্বিরে ব্যস্ত
সময় পার করছেন পদ প্রত্যাশীরা।
কারা আসছেন সংগঠনের আগামী দিনের দায়িত্বে? এ জিজ্ঞাসা এখন নেতা-কর্মীদের মাঝে।
লালমনিরহাট জেলার রাজনৈতিক দলের প্রাণ পুরুষ দুর্দিনের কান্ডারী পদে এখন যে ক’জন নেতার নাম আলোচনায় রয়েছে তার মধ্যে বর্তমান কমিটির সাধারন সম্পাদক লালমনিরহাট হাট জেলা আওয়ামী লীগ এর উত্তর বঙ্গের কৃতি সন্তান অ্যাডঃ মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ রয়েছেন আলোচনার শীর্ষে। একাধারে তিনি যেমন একজন দক্ষ রাজনীতিক, সমাজসেবক তেমনি দানশীল হিসেবেও সুনাম কুড়িয়েছেন।
অসহায় ও গরীব মানুষের কাছে তিনি আশীর্বাদ। কেননা নিজ এলাকার গরীব ও দুস্থরা ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার সময় অপেক্ষায় থাকে না, মতিয়ার রহমান। তিনি মুসলমানদের এ দু’টি বৃহৎ ধর্মীয় উৎসবে আনন্দ ভাগ করে নেন দুস্থ মানুষের সাথে। নিজ এলাকার দলীয় কার্যালয়ে দুস্থদের জন্য তিনি প্রতিবছর শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবিসহ সেমাই-চিনি ক্রয়ের অর্থ বিতরন করেন।
এছাড়া ঈদ-উল-আযহার সময় পশু জবাই দিয়ে মাংস ভাগ করে দেন দুস্থদের মাঝে। অসহায় গরীব মানুষের রোগ শোকে নিজ অর্থে সেবার ব্রত নিয়ে এগিয়ে আসেন তিনি। তাই (লালমনিরহাট) এলাকার মানুষ এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লালমনিরহাটের আগামী কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চায় তাকে।
