রূপগঞ্জে দেশীয় পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রূপগঞ্জে ছিনতাইকালে দেশীয় পিস্তল দুই রাউন গুলি ম্যাগাজিনসহ ইকবাল(৩৪) ও নজরুল (৩০) নামে দুই ছিনতাইকারী আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার তারব পৌরসভার তেতলাব এলাকার সেজান জুস কারখানায় সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশালের বরগুনা জেলার আমতলী থানার সোনাকান্দা এলাকার মাইযুদ্দিনের ছেলে নজরুল (৩৪) ও মাদারীপুর জেলার জাজিরা উপজেলার বরকান্দি এলাকার মৃত আবদুল হোসেন ছেলের ইকবাল(৩০)।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বাসার জানায় ছিনতাইকারীরা ঢাকা মহাসড়কের তেতলাব এলাকার সেজান জুস কারখানায় সামনে ব্যুরো বাংলাদেশ এনজিওর মাঠ কর্মী সনজিন তেলীর কাছে থাকা টাকার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা তিন রাউন্ড গুলি করে। পরে আতঙ্কে পাশে থাকা কারখানার শ্রমিকরা ছোটাছুটি করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে দায়িত্বে থাকা টহলরত একদল পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।

আটককৃতদের দেহতল্লাশী করে একটি দেশীয় পিস্তল দুই রাউন গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের সাথে থাকা সারোয়ার নামে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানায় আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই এর ঘটনায় একটি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

Share Button