নরসিংদী শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

স্বপন দাস বিজয়, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। বুধবার সকল ৭টায় ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার খলাপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ আহামেদ সিদ্দিক (৪৫) ঢাকার স্বামীবাগ এলাকার সুলতানুল ঊলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক ও নারায়নগঞ্জ তারাব রূপসী এলাকার রহমানিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব বলে জানা গেছে ।
আহত অবস্থায় আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মোসা মিয়ার ৩ ছেলে আরাফাত (৩২) ডালিম ৩৫, ফোরকান (২৮) ও নরসিংদীর তরোয়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে রাহাত (২৭) নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই মোয়াজ্জেম জানান সকাল ৭টায় সিলেটগামী একটি মাইক্রোবাস ঢাকাগামী একটি প্রাইভেট কার কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত হয় অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বেপরোয়া গতি ও ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Share Button