উলিপুরে রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা পর্যায়ে রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘সেক্সচুয়াল রিপ্রোডাক্টটিভ ভায়োলেন্স এন্ড জেন্ডার বেস ভায়োলেন্স’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, উপজেলা প.প কর্মকর্তা ডা: সুভাষ চন্দ্র সরকার, উলিপুর থানার উপ-পরিদর্শক হাসান ফারুক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার।এমজেএসকেএস’র সহযোগিতায় ও ইউএনএফপিএ এর অর্থায়নে কেয়ার প্রকল্পের সিনিয়র অফিসার তানিমা মেহজাবিনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক অমল মজুমদার, জেলা সমন্বয়কারী নাজমিন সুলতানা, বেস ম্যানেজার তাপসী ও মমতাজ বেগমসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকতার্ কর্মচারীবৃন্দ। ##

Share Button