লালমনিরহাটে ১৯০ কেজি গাঁজাসহ আটক-২

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ১৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার বেলা ১১ টায় জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহফুজ আলম ও এস আই নুর আলমসহ তার সঙ্গীয় ফোর্স
সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে আগত একটি বালু ভর্তি ট্রাক্টর থামিয়ে তল্লাশী করলে ট্রাক্টরের বালুর ভিতর থেকে ২৪ প্যাকেট(১৯০ কেজি) ভারতীয় মাদকদ্রব্য(গাঁজা) ভর্তি বস্তা উদ্ধার করে।

যার আনুমানিক মুল্য প্রায় ২৫ লাখ টাকা। এসময় ট্রাক্টরের ড্রাইভার ও হেলপারকে আটক করেন পুলিশ।

পরে সদর থানা পুলিশের এসআই নুর আলম সরকার বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে মামলা দায়ের করেন।

আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি মাহফুজ আলম।

Share Button