বাঁধনের সাধারন সভা ও দায়িত্ব হস্তান্তর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

স্বেচ্ছায় রক্তদান সংগঠন (বাঁধন) লালমনিরহাট সরকারী কলেজ ইউনিট এর সাধরন সভা ও দায়িত্ব হস্তান্তর বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বাঁধন লালমনিরহাট সরকারী কলেজ ইউনিটের আয়োজনে, বাঁধন অফিম চত্বরে অনুষ্ঠিত সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের (ভারঃ) অধ্যক্ষ খায়রুল কবীর। বাঁধনের সম্পাদক সেলিম মাহমুদের সালনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের (ভারঃ) সম্পাদক ও বাঁধনের উপদেষ্টা মিজানুর রহমান,বাঁধনের তত্বাবধায়ক শিক্ষক উপদেষ্টা আরমান রহমান, লালমনিরহাট সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক বাবুল হোসেন ও অর্থনীতি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেদৌস।

আলোচনা সভা শেষে আগামি এক বছরের জন্য সভাপতি পদে জাকির হোসেন ও সম্পাদক পদে মনোয়ার হোসেনসহ ১৭ বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন বাঁধনের উপদেষ্টা ও সাবেক সভাপতি আল ইমরান প্রমূখ।

Share Button