নাগেশ্বরীতে বিদ্যুৎ বিল আদায় ও গ্রাহক সংযোগ বিচ্ছিন্নের রেকর্ড

লতিফুর রহমান লিংকনঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ বিল আদায় ও বকেয়াধারী গ্রাহক সংযোগ বিচ্ছিন্নের নতুন রেকর্ড গড়েছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর নাগেশ্বরী জোনাল অফিস। কুড়ি-লাল পবিসের ২০১৯-২০ অর্থ বছরের পিটিএ লক্ষ্যমাত্রা অর্জনে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করার জন্য জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষের নেতৃত্বে নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় ক্রাশ প্রোগ্রাম করে ২৪ নভেম্বর রোববার বিভিন্ন শ্রেণির বকেয়াধারী ১শ ২২ জন গ্রাকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নগদ ৫ হাজার ৪শ ৩৬টি বিদ্যুৎ বিলের মাধ্যমে ৫০ লাখ ৬১ হাজার ৩শ ৩০ টাকা আদায়সহ সর্বমোট ৫৯ লাখ ১৬ হাজার ৭শ ৫৮ টাকার কার্য সম্পাদন করা হয়। ওইসব বকেয়া আদায় ও সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে অংশগ্রহণ করেন নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আতিকুর রহমান, ইসি মাসুদুর রহমান, বিলিং সুপারভাইজার সিরাজুল ইসলাম, হিসাব রক্ষক সৈয়দ রফিকুল ইসলাম, পিইউসি আব্দুল হক মোড়ল, লাইন টেকনিশিয়ান মোজাম্মেল হক, ওয়ারিং পরিদর্শক আহাদুল ইসলাম রাজু, ফাইনম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

Share Button