রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠন-এর সংবর্ধনা অনুষ্ঠান

নয়া খবর ডেস্কঃ

গতকাল ২২ নভেম্বর ২১০৯; শুক্রবার রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠন -এর উপদেষ্টা মন্ডলী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে!

গতকাল বিকাল ৩ ঘটিকায় শহরের নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির হলরুমে অনুষ্ঠিত ঐ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক জনাব মো. মানিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক জনাব শাওন আহমেদ খানসহ ৪৩ জন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত সংগঠনের সহ – সাধারন সম্পাদক জনাব বাদশা মিয়া। সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আব্দুর রহমান ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজিজুর রহমান দুলু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অবঃ), এডভোকেট, সুপ্রিম কোর্ট, ঢাকা। বিশেষ অতিথি জনাব রেজাউল ইসলাম মিলন, সভাপতি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। জনাব নাজমুল আলম নাজু, পরিচালক, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি, রংপুর। জনাব তৌহিদুল ইসলাম, কাউন্সিলর ২০ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন। জনাব জাবেদ হোসেন জুয়েল, সভাপতি, মহানগর দোকান মালিক সমিতি, রংপুর। জনাব মফিজার রহমান চাঁন, সিনিয়র সহ-সভাপতি মহানগর দোকান মালিক সমিতি, রংপুর। জনাব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মহানগর দোকান মালিক সমিতি রংপুর। আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলার চোখ, রংপুর। জনাব আল ফাদীল আমিন আহমেদ, কার্যনিবাহী সদস্য, রংপুর জেলা পরিবেশক সমিতি। জনাব রফিকুল ইসলাম রফিক, সদস্য জাতীয় মানবাধিকার সংস্থা, রংপুর।

রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনটির সভাপতি জনাব মোঃ জহুরুল বলেন, ‘ আমরা বিক্রয় প্রতিনিধিগনের একতা, শৃঙ্খলা বজায় রেখে শান্তি প্রতিষ্ঠা, ভ্রাতৃত্বমূলক সৌহার্দ্যতা সৃষ্টি এবং নিজ নিজ এলাকা ও দেশের স্বার্থে, সন্ত্রাস চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চেতনা ও দায়িত্ববোধ সৃষ্টি করে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার আদায়ে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।’অতিথিবৃন্দের বক্তব্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা সহ যেকোনো ধরনের পরামর্শ প্রদান করার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট জনাব মো. আজিজুর রহমান দুলু সহ বিশেষ অতিথিরা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের সবার হাতে ক্রেস্ট তুলে দেন।

Share Button