নাগেশ্বরীতে রামখানা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রামখানা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন, আরডিআরএস বাংলাদেশ ও রামখানা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে এই ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ.এস.পি (সার্কেল) মো. লুৎফর রহমান। ইউপি চেয়ারম্যান আবদুল আলীম সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আরডিআরএস বাংলাদেশ এর উপজেলা কোÑঅর্ডিনেটর তারেক আজিজ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাহিলা বেগম, শিউলি খাতুন প্রমুখ।

Share Button