নরসিংদীর কান্দাইল বাসস্ট্যান্ডের আল্লাহু চত্বর নজর কেড়েছে দর্শনার্থীদের

স্বপন দাস বিজয়, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী সদর উপজেলার আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন আল্লাহু চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে অনেক আগেই। উদ্বোধনের পর থেকে এটি নজর কাড়ছে মানুষের।

নরসিংদী উপজেলার ঢাকা সিলেট মহা সড়ক কান্দাইল বাসস্ট্যান্ডের পাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটির শুভ পলাশ আওয়ামী লীগ সভাপতি আনারুল আরশাফ খান ডাঃ দীলীপ।

স্থানীয়রা জানান, মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যই এ চত্বরের আকর্ষণ।

যার ফলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে কান্দাইল বাসষ্ট্যান্ড।

সম্প্রতি বর্তমান ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ভূইয়া ও শিল্পপতি ইমাম হাজীরএকান্ত ইচ্ছায় বাসস্ট্যান্ডে এটি স্থাপন করা হয়।

ভাস্কর্য স্থাপনকৃত এ চত্বরটির নাম দেয়া হয়েছে আল্লাহু চত্বর।

চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে ‘আল্লাহু’।

মোটামুটি দূর থেকেই সড়কের পাশে কান্দাইল বাসস্ট্যান্ডে এটি চোখে পড়ে।

তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে।

এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।

এলাকাবাসী আরো জানায়, মাত্র কয়েক বছর আগেও দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত এ এলাকাটি ছিলো প্রায় জনমানবশূন্য।

কিন্তু বর্তমান স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়ার উদ্যোগে এ বাসষ্ট্যান্ডটি প্রতিষ্ঠিত হবার পর থেকে দিনে দিনে তা জনপ্রিয় ও লোকারন্য হয়ে ওঠে।

এখানে গড়ে উঠেছে ২ টি মার্কেট, যেখানে সর্ব প্রকার দ্রব্যাদী কেনাকাটার জন্য রয়েছে রকমারি দোকানপাট।

এছাড়াও কান্দাইল বিভিন্ন গ্রামে যাতায়াতের জন্য এখানে রয়েছে সিএনজি ও অটো রিক্সার স্টেশন।

এখানে আল্লাহু চত্বরটি গড়ে উঠায় বাসষ্ট্যান্ডটি আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Share Button