শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেকের পিতা আলহাজ ডা. রফিকউদ্দিন আহম্মেদ (এমবিএস) গতকাল সকাল ৮ ঘটিকার সময় ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহির রাজিয়ুন।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়াও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। রূপগঞ্জ থানা হাসপাতালের সাবেক সাস্থ্যকর্মকর্তাও ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যু কালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেেেছন। মরহুমের জানাজার নামাজ রূপগঞ্জ সদও ইউনিয়নের কাজী আঃ হামিদ উচ্চবিদ্যালয় মাঠে আজ দুপুর ২ টায় সময় অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক ও সাবেক সেনা প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ জাতীয় পতাকা দিয়ে তাঁর মরদেহ ডেকে দেন। স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মসহ সকলস্তরের মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। জানাযা শেষে তাঁর মরদেহ নিয়ে নিজ জেলায় জয়দেবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা এবং সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য চার যুগেরও বেশী সময় ধরে রূপগঞ্জের গরিব মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে গেছেন তিনি।
