স্বপন দাস বিজয়ের কবিতা-“অশান্ত বুলবুল”

“অশান্ত বুলবুল”

বুলবুল যবে, শান্ত হল
কবির চোখ ভরাল জলে,
এক বুলবুল দাপিয়ে বেড়ায়
আজ এই প্রকৃতির কোলে ।

সেদিন কবির ব‍্যথিত হৃদয়
সৃষ্টি করলেন কত যে কাব্য
অশান্ত আজ এ বুলবুল
আনছে বয়ে অকাল বান।

উথাল পাথাল বইছে হাওয়া
রিক্ত হচ্ছে গাছের ডাল,
আজ নাকি সে, একটু শান্ত
কাল সে হবে,আরো উত্তাল।

মাঝে মাঝে এই প্রকৃতির বুকে
কেন রে তোর প্রলয় নাচন,
সাগরের বুকে নাচে নটরাজ
দ্বিধাঁয় নাচে মরন বাঁচন ।

Share Button