রুপগঞ্জে আল-রাফি হাসপাতালের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ

সুস্থ্য সুন্দর জীবন চাই সিজার মুক্ত নরমাল ডেলিভারী চাই। এই স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আল-রাফি হাসপাতাল লিঃ এর আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে । হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীমের নেত্রীত্বে ডাক্তার কর্মচারী কর্মকর্তা সহ অনেকেই এই ভ্রমনে আংশ গ্রহন করেন। বাংলাদেশের সমুদ্র কন্যা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। দুপুরে সিজার মুক্ত নরমাল ডেলিভারী চাই। এ স্লোগানে সুগন্ধা পয়েন্ট থেকে একটি র‌্যালি বের করে কলাতলী পয়েন্ট এসে শেষ হয়। পরে নেচে গেয়ে আগত দর্শকদের কে মাতিয়ে তুলেন ।পরে বিকেলে একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শহীদুল্লাহ গাজীর উপস্থাপনায় আল-রাফি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরমানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লেখক কলামিষ্ট রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন,ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ এম এ হালিম ভুইয়া,ডি,এম,ডি রুহুল আমিন বক্তব্য রাখেন ডাঃ নাসিম হায়দার ,ডাঃ মিজবাউল হাসান ,আরিফ সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি মীর আব্দুল আলীম বলেন আজকের আনন্দ ভ্রমন, র‌্যালি,ও আলাচনায় একজন মানুষ ও যদি উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের এই আয়োজন সফল হবে বলে আমি মনে করি । সে সময় তিনি সকলকে সিজার মুক্ত নরমাল ডেলীভারীর দিকে এগিয়ে আসার আহবান করেন ।

Share Button