আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর বিভিন্ন জটিলতার কারণে এ কলেজটিতে নবীনবরণ হয়নি। এবার তাই সকল জটিলতা কাটিয়ে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ করা হলো। অতিথি বৃন্দের বরণ সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে ফুলের শুভেচ্ছা দিয়ে অতিথিদেরকে বরণ করে নেয়া হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কলেজের সভাপতি ছোট মনির। তিনি বলেন বিগত দিনে কলেজের তেমন কোন উন্নয়ন হয়নি। তাই অল্প কিছুদিনের মধ্যেই ৪ তলা ভবন করার ঘোষণা দেন এবং কলেজের অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, ইসক’র অধ্যক্ষ বেনজির আহম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হাসান সরোয়ার লাভলু আব্দুল লতিফ তালুকদার, খন্দকার জাহিদ হাসান, নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাসান আলী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন
