আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় মধুপুর অডিটরিয়াম মিলনায়তনে মধুপুর উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়। পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন সম্বলিত জাতীয় সমবায় দিবসের একটি বর্ণাট্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অডিটরিয়ামে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, পৌর মেয়র মাসুদ পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রুবেল মিয়া, ইউপি চেয়ামম্যান গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ সভাপতি নুরুল আলম খান রাসেল প্রমুখ।
