শুরু হলো আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ স্মরনে দুই দিনব্যাপী আর্ন্তজাতিক ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুর এ উৎসবের আয়োজন করে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। এসময় বিজয় স্তম্ভ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে বিজয় স্তম্ভের উৎসব মঞ্চে এসে শেষ হয়।

পরে সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের ভাওয়াইয়া গানের প্রতিযোগীতা। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন, আয়োজক সংগঠনের পরিচালক বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ভুপতী ভুষন রায় প্রমুখ। পরে বাংলাদেশ-ভারতের বিখ্যাত ভাওয়াইয়া শিল্পীরা পরিবেশন করবেন ভাওয়াইয়া গান। গাইবেন ভারতের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী আয়শা সরকার।
শনিবার ভাওয়াইয়ার উপর সেমিনার, প্রবন্ধ আলোচনা, তিস্তা পাড়ের গান ও তার চর্চাসহ ভাওয়াইয়া গান পরিবেশিত হবে।

Share Button