কুড়িগ্রামে সমন্বয় পরিবারের ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে শিক্ষার্থীদেরকে নিয়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিবারের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাগেশ্বরী কালিরপাট জোড়াবীজ শাখা টাইব্রেকারে ফুলবাড়ী উপজেলা শাখাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দুদিন ব্যাপী টুর্নামেন্ট ৪টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় দুটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। কিন্ত কাংখিত গোলের দেখা পায়নি দু’দলের স্ট্রাইকাররা। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। অতিরিক্ত সময়ের খেলাও অমীমাংসিতভাবে শেষ হলে রেফারী টাইব্রেকারের আশ্রয় নেন।
টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে নাগেশ্বরী কালিরপাট জোড়াবীজ শাখা ৪-৩ গোলে ফুলবাড়ী উপজেলা শাখাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার সীমান্ত।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, তাজুল ইসলাম তাজ, খোরশেদ আলম, আব্দুল মতিন, কুমার বিশ্বজিৎ বর্মন, জুলিয়া জুলকারনাইন রত্না, সমন্বয় পরিবারের সমন্বয়ক হাফিজুর রহমান, আমিনুর, আনিস, ফুলবাবু প্রমুখ।#

Share Button