কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মিড ডে মিল উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল এর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এ মিড ডে মিল এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোছাঃ সুলতানা পারভীন। এর ফলে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা সদরের ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০ টি মাদ্রাসায় এ মিড ডে মিল চালু হলো।

এ উপলক্ষে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুল আলম,সদর উপজেলা শিক্ষা অফিসার নুরল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা,শিক্ষক মন্ডলী,অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ মিড ডে মিল চালুর ফলে ছাত্র ছাত্রীরা পড়াশুনায় যেমন মনোযোগি হতে পারবে তেমনি টিফিনের পর স্কুল ফাঁকি দেওয়া কমবে বলে জানান বক্তারা।

Share Button