নয়া খবর রিপোর্টঃ
আলোকিত মন আলোকিত দেশ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুর থেকে প্রকাশিত সাহিত্যের কাগজ মৌচাক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার বিকেলে শিল্পকলা একাডেমী হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা পাঠ, ১৩ তম সংখ্যার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের শুরুতে ৫২ ও ১৯৭১ সালে জীবন উৎসর্গকারী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌচাক এর উপদেষ্টা প্রয়াত ছড়াকার রকিবুল হাসান বুলবুলসহ প্রয়াত সকল লেখক সাহিত্যিককের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত ও মৌচাক সূচনা সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধন করেন মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল। এতে স্বাগত বক্তব্য রাখেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি সাংবাদিক আফতাব হোসেন ও কবি আব্দুল হামীম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মৌচাক উপদেষ্টা আলেয়া খাতুন লাভলী। উদ্বোধন শেষে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে প্রধান আলোচক ছিলেন অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম শহীদুর রহমান বিশু, সম্মানিত অতিথি ছিলেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু। এ পর্বের সভাপতিত্ব করেন মৌচাক উপদেষ্টা সাঈদ সাহেদুল ইসলাম। কবিতা পাঠ করেন বজলুর রশীদ, মনিরা পারভীন, আতাউর রহমান লিটন, হেলেন আরা সিডনি, হাই হাফিজ, ভালোবাসার কবি জোসেফ আখতার, খালিদ সাইফুল্লাহ, ফজলে রাব্বী, সালমা সেতারা, সিরাজুম নাহার সাথী, মুগ্ধ, হাসান ইকবাল, হায়াৎ মাহমুদ মানিক, আব্দুল গোফফার, মিনার বসুনীয়া, সোহানুর রহমান শাহীন, এস এ অপু, সেলিনসা সাত্তার সেলি, আতাউর রহমান লিটন, ইসমত আরা প্রমুখ। পরে আলোচনা শেষে সমাপনি পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনি পর্বে বিশেষ অতিথি ছিলেন শিখা সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, লেখক ও সংগঠক রানা মাসুদ, সভাপতিত্ব করেন মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌচাক সহকারী সম্পাদক করিজা ইসমাইল মোল্লা, হাসেম আলী তারা, ওবায়দুর রহমান, ছররা সম্পাদক এস এম খলিল বাবু, প্রগতির এটিএম মোর্শেদ, অভিযাত্রিকের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন মৌচাক সহকারী সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ। সমাপনি শেষে মৌচাক এর ১৩ তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও সুরকার ফারহান শাহীল লিয়নের পরিচালনায় গান পরিবেশন করেন স্মৃতি আক্তার, অভি, সবুজ, নগর বাউল জিয়াউল আলম ফারুকীসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
