নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশিং ডে’২০১৯ উপলক্ষে র্যালি, কেক কাঁটা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাগেশ্বরী থানার আয়োজনে ২৬ অক্টোবর শনিবার এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে প্রথমে নাগেশ্বরী থানা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বর মুক্ত মঞ্চে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।
থানা পুলিশিং কমিটির সভাপতি এবং জেলা আওয়মিলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল বারী জিন্নার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি এএসপি (সার্কেল) লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম, অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
