নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার জহুরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুজ্জামান মানিক, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক মঞ্জু সওদাগর, নাগরিক কমিটির সভাপতি রবিউল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাগেশ্বরী কলেজের সহকারী অধ্যাপক আল-আমিন প্রমুখ।
