হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
লালমনিরহাটে কালীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০আগষ্ট(রবিবার) দুপুরে কালীগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অভিযান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী টুলু,উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহিন মিয়া,কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল,উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোকলেছুর রহমান টুকু প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার,নজরুল ইসলাম জানান, ইঁদুর দমনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। ইঁদুর নিধনে ফাঁদ পাতলে ইঁদুর নির্মূল করা যাবে। মাঠে মাঠে এবার আমন ধানের জমিতে ঈদুরের সংখ্যা অনেক বেশি এ জন্য ইদুর নিধন অভিযান শুরু করা হয়েছে এবং সরেজমিনে খুব শিঘ্রই কৃষক প্রশিক্ষনের ব্যাবস্থা নিবেন বলে জানান।
