কুড়িগ্রাম-ঢাকা আন্ত:নগর ট্রেনের উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্বােধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ অক্টোবর) গণ ভবন থেকে সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম রেল স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে ভিডিও কনফারন্সের মাধ্যমে কথা বলে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বােধন করেন।
এসময় প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মােঃ জাকির হােসেন, জেলা প্রশাসক মােছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মােঃ জাফর আলী, রেলওয়ের মহাপরিচালক মােঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বােধনের পরে রেলমন্ত্রী অতিথীদের নিয়ে কুড়িগ্রাম থেকে পার্বতীপুর চলে যায়।
আগামীকাল সকাল ৭টা ২০ মিনিট কুড়িগ্রাম এক্সপ্রেস যথারীতি ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে যাব।
অন্ত:নগর ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে রংপুর, বদরগঞ্জ, পারবতীপুর, জয়পুরহাট, শান্তাহার, মাদনগর ও বিমানবন্দর স্টেশন যাত্রা বিরতী শেষে ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছবে।
কুড়িগ্রামবাসী স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযােগ পেলাে।

Share Button