লালমনি এক্সপ্রেসে নতুন কোচ সংযোজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনি এক্সপ্রেসের ১৪টি নতুন বিলাস বহুল কোচ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উপস্থিত উপকারভোগী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন।

বুধবার, ১৬ অক্টোবর নতুন এই ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা প্রশাসক আবু জাফর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও রেলওয়ে বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে সবুজ পতাকা উঁচিয়ে বাঁশি ফুঁকে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Share Button