আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল পৌর শহরের জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকা নামক স্হানে বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ে শোভা রানী (৪০) নামের একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভা রানী রাথুত হরিজন পল্লী এলাকার সুভল লাল রাও এর স্ত্রী। ওই সময় ব্রীজের উপর থাকা ছয়জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকালের দিকে হরিজন পল্লীর শোভা রানী রাথুত হটাৎ অসুস্থ্য হয়ে পড়ে। ওই সময় প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকার বাঁশের সাকো ভেঙে খালে পরে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শোভা রানীকে মৃত ঘোষনা করেন। বাকীদেরকে প্রাথমিক চিকিস্যা দেয়া হয়।
