ত্রি-দেশীয় সম্মেলনে অংশগ্রহণ করতে ভারত যাচ্ছেন রাইহান কবির রনো

নয়া খবর রিপোর্টঃ

এছাড়াও উক্ত সম্মেলনে বাংলাদেশ থেকে সাউথ এশিয়ান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ১০ জন ও বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মইন উদ্দিন খান বাদল এমপির নেতৃত্বে ১০ জন প্রতিনিধি যোগদান করবেন!

আগামী ২১ অক্টোবর কলকাতা ময়দানের আজাদ হিন্দ স্মৃতিসৌধে বিকেল ৩ টায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস পালনের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হবে।

সম্মেলনের আয়োজক বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, ভারত চ্যাপ্টার!

ত্রি-দেশীয় সম্মেলন ছাড়াও বাংলাদেশের যুব প্রতিনিধিগণ রাইহান কবির রনো-র নেতৃত্বে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম এর কেন্দ্রীয় কাউন্সিল ও সঞ্জিবন হাসপাতালের আমন্ত্রণে কোলকাতার হাওড়ায় একটি হেলথ কনফারেন্স এ অংশগ্রহণ করবেন!

Share Button