টাঙ্গাইলের মধুপুরে ফায়ার সার্ভিসের মহেড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে:

আন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষে ভুমিকম্প ও আগুন বিষয়ে মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর)সকাল ১১টায় মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ উদ্দিন নাছির, উপজেলা প্রজেক্ট কর্ম কর্তা( পি আই ও) রাজীব আল রানা, কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রহমান খান চুন্নু,। উক্ত মহেড়া অনুষ্ঠানে মধুপুর ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাগন অংশগ্রহন করেন।

Share Button