নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় কন্যা শিশু দিবস এবং বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু প্রমুখ।
