গাজীপুরে ডিবির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার শ্রীপুর উপজেলাধীন পৌরসভা ও ইউনিয়নসমূহের বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনকারী ও মাদক ব্যবসার সাথে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Button