বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন করেছে কালিয়াকৈর ছাত্রকল্যাণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে আনান নিয়ামুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মাসুদ রানা, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক নাহিদ হাসান নূর, শিক্ষার্থী জাহিদ হাসান, ইমন হোসেন, শ্রাবণ দেওয়ান, ফরিদুজ্জামান। তারা আবরারের হত্যাকারীদের দ্রত বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ ৫ দফা দাবি জানান।
