আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন

আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) বেলা ১২টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান তরুণ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ সাগর প্রমুখ।

বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ন্যায়বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share Button