নরসিংদী জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কবি ও সাংবাদিক স্বপন দাস বিজয়

নরসিংদী প্রতিনিধিঃ

আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে নরসিংদী সর্বস্থরের সনাতন ধর্মের মানুষদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নরসিংদী জেলা কমিটির যুগ্ন সম্পাদক তরুন কবি সাংবাদিক স্বপন দাস বিজয়।নরসিংদী জেলাবাসীকে শারদীয় শুবেচ্ছা অভিনন্দন জানিয়ে, অনলাইন নিউজ নয়া খবর কে এক সাক্ষাতে বলেন,আমাদের উৎসবের সাথে সবাই একাত্ব।শারদীয়া দূর্গা উৎসব আবহমান কাল থেকে বাঙ্গালীর জীবনে এক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসে।সকল অশুভ চক্রের বিনাশ প্রার্থনার মধ্য দিয়ে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়।বর্তমান সরকারের আমলে ব্যাপক আয়োজন আর উতসাহ উদ্দীপনায় এই দূর্গা উৎসব উদযাপিত হচ্ছে। সরকার পরিপূর্ণ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মের অধিকার এ সরকারের আমলে ভোগ করছে।প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অংশই হচ্ছে ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা।তিনি নরসিংদী সর্বস্থরের মানুষকে আহবান জানিয়েছেন শারদীয়া দূর্গা উৎসবের সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলের ভূমিকা রাখার হবে ও দূর্গা পুঁজা চলাকালে সকলকে সতর্ক থেকে যেকোনো প্রকার অশুভ ততপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। তিনি দেশে অশুভ সকল প্রকার অপশক্তিকে রুখে, শুভ শক্তির ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে নরসিংদী জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা
জানিয়েছেন কবি ও সাংবাদিক স্বপন দাস বিজয়।

Share Button