আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। বুধবার(২অক্টোবর) মধুপুর থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় মধুপুর থানাধীন পৌরসভাস্থ মধুপুর বাসষ্ট্যান্ডে আনারস চত্তরের পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হল মো: লাল চান(২২)পিতা বেলাল হোসেন গ্রাম জয়নাতলী, মো: আয়ুব আলী (২০) পিতা মৃত সোহরাব আলী গ্রাম পুন্ডুরা উভয় থানা মধুপুর। তাদের নিকট হতে১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১.৫ গ্রাম, মূল্য ৪,৫০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
