ফুলবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় নিহত-১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত.আব্দুল আলিমের ছেলে।

জানা জানা গেছে, মঙ্গবার রাত সাড়ে ৯টায় ফুলবাড়ী বাজারে মোটর সাইেকেলের ধাক্কায় গুরুতর আহত হন জয়নাল আবেদীন। পড়ে তাকে স্থানীয়রা প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়েছে। মোটর সাইকেল চালকের পরিচয় জানা
যায়নি।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button