আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টানা বর্ষণের ফলে টাঙ্গাইলের যমুনা নদীতে একদিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি হওয়ায় নতুন করে বন্যা আতঙ্কে রয়েছে টাঙ্গাইল সদর, ভূয়াপুর, গোপালপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নিম্নাঞ্চলের মানুষ ।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে একদিনে যমুনা নদীতে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার পানির লেভেল ছিল ১২ দশমিক ০৯ মিটার। বুধবার পানির লেভেল রয়েছে ১৩ দশমিক ০১ মিটার।’
তিনি আরও বলেন,‘ভারতে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীতেও এর কিছুটা প্রভাব পড়েছে।
