ফুলবাড়ীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ২০১৯” এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পানিমাছ কুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ ১-৭ অক্টোবর ২০১৯ ইং এর উদ্বোধনী সভা অনু্ষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আখতারুল ইসলাম প্রমূখ।

Share Button